০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার ও আজ শনিবার ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে প্রথম অভিযানে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-কুমিল্লা সড়ক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ রিপন মিয়াকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

অন্য দুই অভিযানে দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ শাকিল (২৫) এবং উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট থেকে ১৫০ পিস ইয়াবাসহ সোহেলকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মাসুদ মিয়া (৪২) এবং মাদক সেবনের অপরাধে আরিফ (২০), মাসুদ (২৮), স্বপন মিয়া (৩৮), কামরুল হোসেন (৩০) ও নাঈম হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন  চট্টগ্রামে বাড়ছে নগরীর ব্যস্ততা, যানজট নিরসনে নতুন উদ্যোগ

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার সবাইকে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

কুমিল্লায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯

আপডেটের সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার ও আজ শনিবার ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে প্রথম অভিযানে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-কুমিল্লা সড়ক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ রিপন মিয়াকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

অন্য দুই অভিযানে দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ শাকিল (২৫) এবং উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট থেকে ১৫০ পিস ইয়াবাসহ সোহেলকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মাসুদ মিয়া (৪২) এবং মাদক সেবনের অপরাধে আরিফ (২০), মাসুদ (২৮), স্বপন মিয়া (৩৮), কামরুল হোসেন (৩০) ও নাঈম হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন  প্রধানমন্ত্রী বরাবর অটোরিকশা সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান