০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • আহমদ রেজা
  • আপডেটের সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও ঘোষিত কর্মপরিকল্পনার প্রতি আস্থা রেখে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তব্যে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী পরিবারের সব নেতাকর্মী ও সমর্থকদের পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।

শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব আবু তাহের গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বলেন, তারেক রহমান দেশের জন্য যে রাজনৈতিক পথ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হলে এবং দেশের মানুষ ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ বাংলাদেশকে আরও সুন্দর, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আরো পড়ুন  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এসিল্যান্ডের বদলির বাতিলের দাবিতে সাধারণ মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

তিনি আরও বলেন, দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন এবং সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামী দিনে বিশ্ব দরবারে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। এজন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

বক্তব্যের শেষে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলা হয়—বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিবার জিন্দাবাদ।

Tag :
জনপ্রিয়

দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা,কঠোর হস্তে দমনের কথা বললেন,মেয়র।

দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেটের সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও ঘোষিত কর্মপরিকল্পনার প্রতি আস্থা রেখে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তব্যে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী পরিবারের সব নেতাকর্মী ও সমর্থকদের পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।

শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব আবু তাহের গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বলেন, তারেক রহমান দেশের জন্য যে রাজনৈতিক পথ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হলে এবং দেশের মানুষ ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ বাংলাদেশকে আরও সুন্দর, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আরো পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা