০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবআলী একাডেমিতে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুতুবআলী একাডেমির ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুতুবআলী একাডেমির হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহসিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম এবং অভিভাবকদের মধ্যে মো. জয়নুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিতভাবে সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেওয়া এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। এবং আগামীতে মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের বিষয় নিয়া আলোচনা করা হয়েছে।

আরো পড়ুন  রামপুরা বনশ্রীতে জামিয়া ইসলামিয়ার মাসিক ইসলাহী মাহফিল শুক্রবার

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

অভিভাবকদের প্রতি শিক্ষক বৃন্দ বলেন, সন্তানকে অন্য শিক্ষার্থীর সঙ্গে তুলনা না করে তার মেধা ও সক্ষমতা অনুযায়ী উৎসাহিত করা, নিয়মিত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, মোবাইল ও অনলাইন ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়। সন্তানের পড়াশোনার নিয়মিত খোঁজ নেওয়া শিক্ষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দেওয়া মোবাইল ও গেম ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা, পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গুরুত্ব দেওয়া।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে মা সমাবেশ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Tag :
জনপ্রিয়

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

কুতুবআলী একাডেমিতে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ

আপডেটের সময় : ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুতুবআলী একাডেমির ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুতুবআলী একাডেমির হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহসিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম এবং অভিভাবকদের মধ্যে মো. জয়নুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিতভাবে সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেওয়া এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। এবং আগামীতে মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের বিষয় নিয়া আলোচনা করা হয়েছে।

আরো পড়ুন  পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি'র সফল তৎপরতা