আপডেটের সময় :
১১:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১০
Time View
শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ: ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া উচ্চ বিদ্যালয় ও উদয়ন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লস্করপুর ভ্যালি আঞ্চলিক কমিটির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি জিতেন ভৌমিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:
১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া উচ্চ বিদ্যালয় ও উদয়ন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লস্করপুর ভ্যালি আঞ্চলিক কমিটির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি জিতেন ভৌমিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।