০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

হাবিব হাসান :

ভালুকায় ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও এলাকার আলতা মার্কেটের সামনে সোমবার সকালে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন হেলাল মিয়া (৪৫) ও তাঁর ছেলে কবির হোসেন (৩০)। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার লিয়াকত আলী হেলাল মিয়ার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাওলাত নেন। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় কবিরের পরিবার স্থানীয় একটি বিদ্যালয়ের সভাপতির কাছে লিখিত অভিযোগ করে। সোমবার সকালে পাওনা টাকা চাইলে লিয়াকত আলীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কবির হোসেনের পকেটে থাকা ৪৭ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় কবির হোসেন ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরো পড়ুন  কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-৯
Tag :
জনপ্রিয়

দাকোপে সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

আপডেটের সময় : ১০:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হাবিব হাসান :

ভালুকায় ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও এলাকার আলতা মার্কেটের সামনে সোমবার সকালে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন হেলাল মিয়া (৪৫) ও তাঁর ছেলে কবির হোসেন (৩০)। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার লিয়াকত আলী হেলাল মিয়ার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাওলাত নেন। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় কবিরের পরিবার স্থানীয় একটি বিদ্যালয়ের সভাপতির কাছে লিখিত অভিযোগ করে। সোমবার সকালে পাওনা টাকা চাইলে লিয়াকত আলীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কবির হোসেনের পকেটে থাকা ৪৭ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় কবির হোসেন ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরো পড়ুন  মোঃ রবিউল ইসলামের জীবনসংগ্রাম: অল্প বেতনে পরিবার চালানোর লড়াই