০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণহাট শিশু নিকেতনের নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগ দিলেন সাংবাদিক ফজলুল করিম

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণহাট শিশু নিকেতন -এর নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন চাঁদপুরের কৃতী সন্তান ও  সাংবাদিক ফজলুল করিম।

আজ (২ নভেম্বর) তাঁর প্রথম কর্মদিবসে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ফজলুল করিম শিক্ষকতার পাশাপাশি দেশের অন্যতম জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’-এর ফটিকছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিনের শিক্ষকতা ও সাংবাদিকতার অভিজ্ঞতায় তিনি ইতোমধ্যে নিজ নিজ ক্ষেত্রে পরিচিতি অর্জন করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে নারায়ণহাট শিশু নিকেতনের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

নতুন প্রধান শিক্ষক হিসেবে তাঁর দায়িত্ব পালনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যরা।

আরো পড়ুন  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা
Tag :
জনপ্রিয়

গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত,

নারায়ণহাট শিশু নিকেতনের নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগ দিলেন সাংবাদিক ফজলুল করিম

আপডেটের সময় : ১০:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

আরো পড়ুন