
আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মো. মামুন খান। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জনসাধারণের কল্যাণ ও এলাকাভিত্তিক পরিবর্তনের কথা উল্লেখ করে মো. মামুন খান জানান, বৈরাগ ইউনিয়নের নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এক বক্তব্যে তিনি বলেন, “এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করাই আমার মূল উদ্দেশ্য। নির্বাচিত হলে ১ নম্বর বৈরাগ ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
তিনি এলাকার স্থানীয় বাসিন্দাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে আমি সকলের কাছে একটি সুযোগ প্রার্থনা করছি।”
প্রতিবেদকের নাম 



















