০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সবার আগে সব খবর

সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশাf

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী  প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা
প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধা উৎসব ২০২৬।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এ মেধা উৎসব অনুষ্ঠিত হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সেনবাগ উপজেলার ২৪টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা থেকে মোট ৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্য থেকে গড় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন ছাত্র ও একজন ছাত্রীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

এবারের মেধা উৎসবে সেনবাগ উপজেলার সেরা ছাত্র হিসেবে শাহেদুল আলম গোল্ড মেডেল অর্জন করেন। তিনি শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৬১ নম্বর পেয়ে গড় নম্বর ৯২.৮৮ অর্জন করেন।

অন্যদিকে সেরা ছাত্রী হিসেবে ফাহমিদা ফয়সাল আয়েশা গোল্ড মেডেল লাভ করেন। তিনি তেমুহনী আবদুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৩৮ নম্বর পেয়ে গড় নম্বর ৯১.০৪ অর্জন করেন।

আরো পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সকল কৃতী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা
প্রতিষ্ঠানগুলোকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। উদ্বোধক ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম সরকারসহ সংশ্লিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল্লাহ। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও সম্মাননা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি সমাজে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন (এমজেএফ) অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেধার সম্মান, আগামী দিনের অনুপ্রেরণা—এই প্রত্যয়ে শেষ হয় মেধা উৎসব ২০২৬।

জনপ্রিয়

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

সবার আগে সব খবর

সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশাf

আপডেটের সময় : ০৯:৫৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী  প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা
প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধা উৎসব ২০২৬।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এ মেধা উৎসব অনুষ্ঠিত হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সেনবাগ উপজেলার ২৪টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা থেকে মোট ৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্য থেকে গড় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন ছাত্র ও একজন ছাত্রীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

এবারের মেধা উৎসবে সেনবাগ উপজেলার সেরা ছাত্র হিসেবে শাহেদুল আলম গোল্ড মেডেল অর্জন করেন। তিনি শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৬১ নম্বর পেয়ে গড় নম্বর ৯২.৮৮ অর্জন করেন।

অন্যদিকে সেরা ছাত্রী হিসেবে ফাহমিদা ফয়সাল আয়েশা গোল্ড মেডেল লাভ করেন। তিনি তেমুহনী আবদুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৩৮ নম্বর পেয়ে গড় নম্বর ৯১.০৪ অর্জন করেন।

আরো পড়ুন  মুক্তাগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ আবু হানিফের শপথ আগামীকাল