১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১০:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ Time View

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে ১৯৬২ সালের ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ। এ উপলক্ষে দুর্জয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্জয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শিক্ষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন বাংলাদেশের ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। বৈষম্যহীন, গণমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা সেই আন্দোলনের প্রাসঙ্গিকতা আজও বিদ্যমান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের কোষাধ্যক্ষ নিবেদিতা রায়, শাহরিয়ার খান নাফিজ, অনিক দেব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি, কবি ও কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন।

আরো পড়ুন  টেকসই উন্নয়নের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: মনিরুল হাসান বাপ্পী
Tag :
জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ ​

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : ১০:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে ১৯৬২ সালের ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ। এ উপলক্ষে দুর্জয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্জয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শিক্ষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন বাংলাদেশের ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। বৈষম্যহীন, গণমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা সেই আন্দোলনের প্রাসঙ্গিকতা আজও বিদ্যমান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের কোষাধ্যক্ষ নিবেদিতা রায়, শাহরিয়ার খান নাফিজ, অনিক দেব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি, কবি ও কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন।

আরো পড়ুন  নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ ইং, গাছের চারা বিতরণ