০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা

​মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি:

​ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম ফটিকছড়ির আজিমনগরস্থ মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​মাদ্রাসার হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মওলানা আবুল কাছেম। নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হাসানের চমৎকার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মওলানা আবুল কাছেম।
​তিনি তার বক্তব্যে বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এ দিবসের তাৎপর্য অনুধাবন করে জাতীয় ঐক্য, সংহতি ও খাঁটি দেশপ্রেমের চেতনাকে ধারণ করে আগামীর প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
​অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মওলানা মঈন উদ্দিন মাইজভাণ্ডারী, সহকারী শিক্ষক জনাব সবুজ চন্দ্র এবং সহকারী মৌলভী মওলানা নাজিম উদ্দিন।
​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মওলানা রফিক উদ্দিন, সহকারী শিক্ষক জনাব নুরুল করিম, রবিউল হোসেন, মাজিদুল ইসলাম, মওলানা এমদাদ উদ্দিন, মওলানা কায়সার উদ্দিন, মওলানা ক্বারী ফোরকান ও মওলানা রাশেদ আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি রক্ষায় যারা আত্মাহুতি দিয়েছেন এবং প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রভাষক মওলানা রফিক উদ্দিন।

আরো পড়ুন  চট্টগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এবং সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা
Tag :
জনপ্রিয়

গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা

আপডেটের সময় : ০৪:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

​মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি:

​ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম ফটিকছড়ির আজিমনগরস্থ মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​মাদ্রাসার হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মওলানা আবুল কাছেম। নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হাসানের চমৎকার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মওলানা আবুল কাছেম।
​তিনি তার বক্তব্যে বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এ দিবসের তাৎপর্য অনুধাবন করে জাতীয় ঐক্য, সংহতি ও খাঁটি দেশপ্রেমের চেতনাকে ধারণ করে আগামীর প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
​অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মওলানা মঈন উদ্দিন মাইজভাণ্ডারী, সহকারী শিক্ষক জনাব সবুজ চন্দ্র এবং সহকারী মৌলভী মওলানা নাজিম উদ্দিন।
​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মওলানা রফিক উদ্দিন, সহকারী শিক্ষক জনাব নুরুল করিম, রবিউল হোসেন, মাজিদুল ইসলাম, মওলানা এমদাদ উদ্দিন, মওলানা কায়সার উদ্দিন, মওলানা ক্বারী ফোরকান ও মওলানা রাশেদ আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি রক্ষায় যারা আত্মাহুতি দিয়েছেন এবং প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রভাষক মওলানা রফিক উদ্দিন।

আরো পড়ুন  গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার দুই নম্বর আসামি গ্রেপ্তার