১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক চট্টগ্রাম আলো’র সম্পাদকের দায়িত্ব পেলেন শিকু উড়াং

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার,হাজারীখিলের দুর্গম এক অজপাড়াগাঁ থেকে উঠে এসে কঠোর পরিশ্রম,অধ্যবসায় ও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে চলেছেন শিকু উড়াং।নানা প্রতিকূলতা পেরিয়ে নিজ কর্মদক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। এবার নতুন দায়িত্ব হিসেবে দৈনিক চট্টগ্রাম আলো-এর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি।
শিকু উড়াং দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক ঘোষণার ফটিকছড়ি উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন বিষয়, জনদুর্ভোগ, সম্ভাবনা ও সামাজিক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা বলার চেষ্টা করে আসছেন তিনি।
ফটিকছড়ি উত্তর উপজেলার হাজারীখিলের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা শিকু উড়াংয়ের পথচলা ছিল সহজ নয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেছেন। প্রত্যন্ত এলাকার সন্তান হয়েও নিজের যোগ্যতা ও কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন তিনি দেখেছেন, সেই স্বপ্ন পূরণের পথে একের পর এক দায়িত্ব গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন।
সাংবাদিকতার পাশাপাশি ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন শিকু উড়াং। তিনি সমৃদ্ধি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সম্পৃক্ত। কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন তিনি।
প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন মানুষের জন্য গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন। শিকু উড়াংয়ের এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয় বরং প্রত্যন্ত এলাকার তরুণদের জন্যও এটি হতে পারে অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত।
নতুন দায়িত্ব পাওয়ার পর শিকু উড়াং বলেন, সাংবাদিকতার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরাই হবে তার অন্যতম লক্ষ্য। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন  সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয়

ফটিকছড়ি সীমান্তে ১০ ভারতীয় গরু আটক করল বিজিবি

দৈনিক চট্টগ্রাম আলো’র সম্পাদকের দায়িত্ব পেলেন শিকু উড়াং

আপডেটের সময় : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার,হাজারীখিলের দুর্গম এক অজপাড়াগাঁ থেকে উঠে এসে কঠোর পরিশ্রম,অধ্যবসায় ও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে চলেছেন শিকু উড়াং।নানা প্রতিকূলতা পেরিয়ে নিজ কর্মদক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। এবার নতুন দায়িত্ব হিসেবে দৈনিক চট্টগ্রাম আলো-এর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি।
শিকু উড়াং দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক ঘোষণার ফটিকছড়ি উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন বিষয়, জনদুর্ভোগ, সম্ভাবনা ও সামাজিক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা বলার চেষ্টা করে আসছেন তিনি।
ফটিকছড়ি উত্তর উপজেলার হাজারীখিলের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা শিকু উড়াংয়ের পথচলা ছিল সহজ নয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেছেন। প্রত্যন্ত এলাকার সন্তান হয়েও নিজের যোগ্যতা ও কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন তিনি দেখেছেন, সেই স্বপ্ন পূরণের পথে একের পর এক দায়িত্ব গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন।
সাংবাদিকতার পাশাপাশি ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন শিকু উড়াং। তিনি সমৃদ্ধি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সম্পৃক্ত। কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন তিনি।
প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন মানুষের জন্য গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন। শিকু উড়াংয়ের এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয় বরং প্রত্যন্ত এলাকার তরুণদের জন্যও এটি হতে পারে অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত।
নতুন দায়িত্ব পাওয়ার পর শিকু উড়াং বলেন, সাংবাদিকতার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরাই হবে তার অন্যতম লক্ষ্য। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী