
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমত উল্লাহ।
অভিযানকালে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, নাজিরহাট পৌরসভা এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. রিপন (৩২), পিতা মো. এজাহার মিয়া, ১ নম্বর ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা এবং হাবিবুর রহমান (৩৩), পিতা আবুল খায়ের, পূর্ব সুয়াবিল, ২ নম্বর ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা।
আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 

















