০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

মনির মন্ডল,সাভার :

সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

এর আগে, মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার বক্তারপুর এলাকা থেকে মৃত রকম আলীর স্ত্রী রোকেয়া (৫০), সাভার থানার বড়দেশি এলাকার শেখ কাইয়ুম এর ছেলে শেখ তানভীর(২৮), ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকার মৃত নারায়ণ রাজ বংশীর ছেলে মনোরঞ্জন রাজবংশী (৫০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানা ঘুনিপাড়া এলাকার মীর মোশারফ হোসেনের ছেলে মীর তৌসিফ আহমেদ (২৬),

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী রোকেয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য অনুমান ৯ হাজার টাকা।

আরো পড়ুন  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এসিল্যান্ডের বদলির বাতিলের দাবিতে সাধারণ মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

অপর একটি পৃথক অভিযানে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী
মনোরঞ্জন রাজবংশীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।

অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন আমিনবাজার সালেহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মীর তৌসিফ আহমেদ ও শেখ তানভীরসহ দুজনকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৬ হাজার টাকা।

আটক আসামী মনোরঞ্জন রাজবংশী এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

ফটিকছড়ি সীমান্তে ১০ ভারতীয় গরু আটক করল বিজিবি

সাভারে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

আপডেটের সময় : ০২:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মনির মন্ডল,সাভার :

সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

এর আগে, মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার বক্তারপুর এলাকা থেকে মৃত রকম আলীর স্ত্রী রোকেয়া (৫০), সাভার থানার বড়দেশি এলাকার শেখ কাইয়ুম এর ছেলে শেখ তানভীর(২৮), ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকার মৃত নারায়ণ রাজ বংশীর ছেলে মনোরঞ্জন রাজবংশী (৫০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানা ঘুনিপাড়া এলাকার মীর মোশারফ হোসেনের ছেলে মীর তৌসিফ আহমেদ (২৬),

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী রোকেয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য অনুমান ৯ হাজার টাকা।

আরো পড়ুন  খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা