০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারুয়ালছড়িতে সাগর চৌধুরীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রাম ফটিকছড়ি উত্তর উপজেলা, আসন্ন ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাগর চৌধুরীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এ মোটরসাইকেল শোভাযাত্রা নয়াহাট এলাকা থেকে শুরু হয়ে হারুয়ালছড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় সাগর চৌধুরীর কর্মী-সমর্থক, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সকল নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।শোভাযাত্রাটি নয়াহাট থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে বড় বিল বাজার, হাজারীখীল বাজার, লম্বাবিল বাজার, শান্তির হাট বাজার ও আমান বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৌঁছে। এ সময় মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রার বিভিন্ন পর্যায়ে সাগর চৌধুরী স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন কথা ও প্রত্যাশা শোনেন।
সাগর চৌধুরী বলেন,প্রিয় হারুয়ালছড়ির মানুষের ভালোবাসা, আন্তরিকতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে। আজকের এই শুভ যাত্রায় যারা অংশ নিয়েছেন,নেতৃবৃন্দ, নেতাকর্মী, কর্মী-সমর্থক, ব্যবসায়ী ভাই এবং শুভাকাঙ্ক্ষী সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, তাদের কথা শোনা এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকা একজন জনপ্রতিনিধির অন্যতম বড় দায়িত্ব। আমি হারুয়ালছড়ির মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে তাদের পাশে থাকতে চাই।সাগর চৌধুরীর ভাষ্য অনুযায়ী, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার পাশাপাশি ভবিষ্যতে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন  গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Tag :
জনপ্রিয়

দাকোপে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত কুমার বৈদ্যের অবসরগ্রহণ

হারুয়ালছড়িতে সাগর চৌধুরীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেটের সময় : ০৮:০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রাম ফটিকছড়ি উত্তর উপজেলা, আসন্ন ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাগর চৌধুরীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এ মোটরসাইকেল শোভাযাত্রা নয়াহাট এলাকা থেকে শুরু হয়ে হারুয়ালছড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় সাগর চৌধুরীর কর্মী-সমর্থক, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সকল নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।শোভাযাত্রাটি নয়াহাট থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে বড় বিল বাজার, হাজারীখীল বাজার, লম্বাবিল বাজার, শান্তির হাট বাজার ও আমান বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৌঁছে। এ সময় মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রার বিভিন্ন পর্যায়ে সাগর চৌধুরী স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন কথা ও প্রত্যাশা শোনেন।
সাগর চৌধুরী বলেন,প্রিয় হারুয়ালছড়ির মানুষের ভালোবাসা, আন্তরিকতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে। আজকের এই শুভ যাত্রায় যারা অংশ নিয়েছেন,নেতৃবৃন্দ, নেতাকর্মী, কর্মী-সমর্থক, ব্যবসায়ী ভাই এবং শুভাকাঙ্ক্ষী সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, তাদের কথা শোনা এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকা একজন জনপ্রতিনিধির অন্যতম বড় দায়িত্ব। আমি হারুয়ালছড়ির মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে তাদের পাশে থাকতে চাই।সাগর চৌধুরীর ভাষ্য অনুযায়ী, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার পাশাপাশি ভবিষ্যতে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন  রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক