০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

বিশ্বজিৎ চক্রবর্তী,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। এই অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে সেগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাই বিল, সুজনবাড়ি খাল, ডুবাইল-গাংগাপাড়া-মাঝিবাড়ি দহ, শাকুর কুড়া বিল, বামন বাইদ এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও পুলিশের সদস্যরা।
অভিযানকালে বিভিন্ন জলাশয় ও এলাকায় অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন  মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে
Tag :
জনপ্রিয়

নোয়াখালীতে ২ সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেয়ার প্রতিবাদে মানববন্ধন

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

আপডেটের সময় : ০৯:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজিৎ চক্রবর্তী,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। এই অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে সেগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাই বিল, সুজনবাড়ি খাল, ডুবাইল-গাংগাপাড়া-মাঝিবাড়ি দহ, শাকুর কুড়া বিল, বামন বাইদ এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও পুলিশের সদস্যরা।
অভিযানকালে বিভিন্ন জলাশয় ও এলাকায় অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন  মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত