১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যন্ত অঞ্চল থেকে সাংবাদিকতায় মোঃ রুবেল, কাজ করছেন সংবাদ ও সমাজসেবায়

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এক প্রত্যন্ত অঞ্চলে জন্ম ও বেড়ে ওঠা মোঃ রুবেল। পিতা মোঃ দুলাল। নানা প্রতিকূলতা পেরিয়ে ২০১৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ।

বর্তমানে মোঃ রুবেল জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনপ্রিয় দৈনিক চট্টগ্রাম আলো পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও চট্টগ্রামের আঞ্চলিক গণমাধ্যমে কাজ করেছেন। এখনো তিনি সাংবাদিকতার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন মোঃ রুবেল। তিনি ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। সাংবাদিকতা বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করেন। এটি তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। এ সনদ তাঁর সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাগত উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

আরো পড়ুন  দাকোপে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ২৫ গ্রাম গাঁজাসহ তিন যুবক আটক

সাংবাদিকতা জীবনের শুরু থেকেই এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, সামাজিক উন্নয়ন, খেলাধুলা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করে আসছেন তিনি। সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে মোঃ রুবেল বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে সাংবাদিকতা পেশায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়। মানুষের কথা বলা, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাওয়া সনদ আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাংবাদিকতা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া মোঃ রুবেলের কর্মজীবনের অন্যতম দিক হলো সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজসেবায় অংশগ্রহণ। পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জনসাধারণের কথা তুলে ধরা, এলাকার সমস্যা ও সম্ভাবনা প্রকাশ করা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

সাংবাদিকতা, সমাজসেবা ও ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসাকে ধারণ করে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন মোঃ রুবেল।

Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

প্রত্যন্ত অঞ্চল থেকে সাংবাদিকতায় মোঃ রুবেল, কাজ করছেন সংবাদ ও সমাজসেবায়

আপডেটের সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এক প্রত্যন্ত অঞ্চলে জন্ম ও বেড়ে ওঠা মোঃ রুবেল। পিতা মোঃ দুলাল। নানা প্রতিকূলতা পেরিয়ে ২০১৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ।

বর্তমানে মোঃ রুবেল জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনপ্রিয় দৈনিক চট্টগ্রাম আলো পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও চট্টগ্রামের আঞ্চলিক গণমাধ্যমে কাজ করেছেন। এখনো তিনি সাংবাদিকতার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন মোঃ রুবেল। তিনি ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। সাংবাদিকতা বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করেন। এটি তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। এ সনদ তাঁর সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাগত উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

আরো পড়ুন  সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন