০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়া দশমীতে সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকৃষ্ণ ভট্টাচার্যের শুভেচ্ছা

ফটিকছড়ি  প্রতিনিধি:

আজ শুভ বিজয়া দশমী। বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপনী দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকৃষ্ণ ভট্টাচার্য। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বৈদ্যেরহাট এলাকার বাসিন্দা।

দেবী দুর্গা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়, অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে ন্যায় ও আলোর প্রতীক। সনাতন ধর্মীয় বিশ্বাসে দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়ার রূপে পূজিত হন। তিনি অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড ও ভক্তকুলের কল্যাণের প্রতীক হিসেবে বিবেচিত।

আবহমান বাংলার লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে মিশে দেবী দুর্গা বাঙালি হিন্দুসমাজে ‘ঘরের মেয়ে’ হিসেবে বরণীয়। দুর্গাপূজার আগমনী আনন্দ, উৎসবমুখর পরিবেশ এবং বিজয়ার বিদায়বেলায় একদিকে যেমন আনন্দের আবহ তৈরি হয়, অন্যদিকে তেমনি প্রিয়জনের বিদায়ের আবেগও ছুঁয়ে যায় সবার হৃদয়।

বিজয়া দশমী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকৃষ্ণ ভট্টাচার্য বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা। ধর্মীয় ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার বন্ধনে আমরা সবাই একসঙ্গে বসবাস করতে পারি। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন  ফটিকছড়িতে সর্তা নদীতে এসি ল্যান্ডের অভিযান: ৩ ড্রেজার ও ২০ হাজার ঘনফুট বালু জব্দ

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে একটি মানবিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সূর্য ফাউন্ডেশন মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।

তিনি বিজয়া দশমীর এই শুভক্ষণে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অশুভ শক্তির অবসান ঘটিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার জয় প্রতিষ্ঠিত হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন। শুভ বিজয়া দশমী। সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি, ভালোবাসা ও সম্প্রীতিতে।

Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

বিজয়া দশমীতে সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকৃষ্ণ ভট্টাচার্যের শুভেচ্ছা

আপডেটের সময় : ১১:০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফটিকছড়ি  প্রতিনিধি:

আজ শুভ বিজয়া দশমী। বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপনী দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকৃষ্ণ ভট্টাচার্য। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বৈদ্যেরহাট এলাকার বাসিন্দা।

দেবী দুর্গা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়, অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে ন্যায় ও আলোর প্রতীক। সনাতন ধর্মীয় বিশ্বাসে দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়ার রূপে পূজিত হন। তিনি অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড ও ভক্তকুলের কল্যাণের প্রতীক হিসেবে বিবেচিত।

আবহমান বাংলার লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে মিশে দেবী দুর্গা বাঙালি হিন্দুসমাজে ‘ঘরের মেয়ে’ হিসেবে বরণীয়। দুর্গাপূজার আগমনী আনন্দ, উৎসবমুখর পরিবেশ এবং বিজয়ার বিদায়বেলায় একদিকে যেমন আনন্দের আবহ তৈরি হয়, অন্যদিকে তেমনি প্রিয়জনের বিদায়ের আবেগও ছুঁয়ে যায় সবার হৃদয়।

বিজয়া দশমী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকৃষ্ণ ভট্টাচার্য বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা। ধর্মীয় ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার বন্ধনে আমরা সবাই একসঙ্গে বসবাস করতে পারি। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন  সরোয়ার আলমগীর এমপি’র নেতৃত্বে ৬ কিলোমিটার মাদকবিরোধী র‍্যালি