
ফটিকছড়ি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি সকল ধর্মের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সূর্য ফাউন্ডেশনের পরিচালক রাহুল ভট্টাচার্য।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া বৈদ্যেরহাটের বাসিন্দা রাহুল ভট্টাচার্য এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয়া দশমী আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির একটি বিশেষ দিন। এ উৎসবের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও কামনা করেন, বিজয়া দশমীর আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক।শুভ বিজয়া দশমী। সকল ধর্মের মানুষের জীবন সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠুক।
প্রতিবেদকের নাম 

















