
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ব্রেইন টিউমার আক্রান্ত বাবা নগেন চন্দ্র (৫৭) কে বাঁচাতে কলেজ পড়ুয়া মেয়ের আকুতি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিজের সঞ্চিত সবকিছুই শেষ করেছেন। নিঃস্ব নগেনের পক্ষে নিজের চিকিৎসার খরচ ও সংসারের ব্যয় বহন করা এখন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় চিকিৎসার টাকা জোগাড় করতে দেশ ও দেশের বাহিরের সকল মানবিক বাক্তির নিকট আকুতি জানিয়েছেন বাবা নগেনের কলেজ পড়ুয়া মেয়ে বিষ্ণু প্রিয়া রুপা।
জানা যায়, উপজেলাধীন পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্ব নাওডাঙ্গা এলাকার পরবা চন্দ্রের ছেলে নগেন চন্দ্র গত ৬ মাস আগে অসুস্থ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা শেষে নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রাজকুমার রায় নগেনের ব্রেইন টিউমার আক্রান্ত হওয়ার কথা পরিবারকে জানান। সেই সাথে নগেনের ব্রেইন টিউমার দ্রুত অপারেশন করার কথা বলেন। অপারেশন বাবদ প্রায় ৮ লক্ষ টাকার প্রয়োজন বলে জানান এ চিকিৎসক। বর্তমানে নগেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন নগেনের পড়িবার। একমাত্র কর্মক্ষম নগেনের পড়িবার নগেনের অসুস্থতায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা নগেন চন্দ্রকে বাঁচাতে দেশের সকল বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নগেন চন্দ্র ঢাকার নারায়ণগঞ্জে একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেন। দুই মেয়ের মধ্যে বড়মেয়ের বিয়ে দিয়েছেন, ছোট মেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছেন। পরিবারের সম্পত্তি রয়েছে ৬ শতক মাত্র ভিটেবাড়ি। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে নগেনের জমানো অর্থ সব শেষ হয়ে গেছে। সংসারের খরচ, ছোট মেয়ের পড়াশোনা চালানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় চালানো এখন সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। নগেনের পরিবারের সদস্যরা জানান, সময়মতো উন্নত চিকিৎসা করাতে না পারলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে নগেনের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
নগেন চন্দ্রের কলেজ পড়ুয়া মেয়ে বিষ্ণু প্রিয়া রুপা বলেন, আমার বাবা অসুস্থ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছে এ কথা জানান। এছাড়া অতি তারাতাড়ি অপারেশন করতে হবে এবং অপারেশন করতে খরচ হবে প্রায় ৮ লক্ষ টাকা এ কথাও জানান। আমাদের বাড়িভিটার মাত্র ৬ শতক জমি ছাড়া আর কিছুই নেই। এ অবস্থায় বাবার অপারেশন করা অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া আমার পড়াশোনা করাও অনিশ্চিত হয়ে যাচ্ছে। এ অবস্থায় আমার বাবাকে বাঁচাতে দেশবাসীর নিকট আকুতি জানাচ্ছি। বাবা নগেন চন্দ্রকে চিকিৎসায় সহযোগিতা করতে নম্বর বিকাশ/নগদ ০১৯২০৯৩৮২০৬।
উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম আরিফ বলেন, ব্রেইন টিউমার আক্রান্তে অসুস্থ ও অসহায় নগেনের কথা আমাকে কেউ বলেনি। আপনার মাধ্যমেই জানতে পারলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগেন চন্দ্রকে সহযোগিতা করা হবে। এছাড়া উপজেলা প্রশাসন অসহায় দারিদ্র্য মানুষের পাশে সবসময় থাকে বলে জানান তিনি।
প্রতিবেদকের নাম 



















