
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ যৌথভাবে এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চারজন মাদকসেবীকে আটক করেছে। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:০০ টা থেকে ভোর ০৬:০০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের একাধিক টিমের সহযোগিতার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:রহমতুল্লাহ । অভিযানকালে দেশি চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয়।এই ঘটনায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের পরিচয় ও দণ্ডের বিবরণ নিচে দেওয়া হলো:মো: শাজাহান (৩৮): পিতা- মৃত আব্দুর রশিদ, ওয়ার্ড নং- ০৪, নাজিরহাট পৌরসভা। তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।বিজন ত্রিপুরা: পিতা- বিদরায় ত্রিপুরা, ওয়ার্ড নং- ০৮, যোগ্যাছোলা, মানিকছড়ি। তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মো: ইমরান (৩৪): পিতা- মৃত মীর আহম্মদ, ওয়ার্ড নং- ০১, কাঞ্চননগর। তাকে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মো: কুরবান আলী (৪৫): পিতা- মো: শেখ আহমদ, ওয়ার্ড নং- ০৮, ভূজপুর। তাকে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 


















