১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূজপুরে চা- শ্রমিকদের বেতন ও বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই: গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ হাজার টাকা।

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে লুণ্ঠিত বিপুল অঙ্কের অর্থের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পঞ্চবটি চা-বাগানের ভেতরের একটি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। বাগান কর্তৃপক্ষ জানায়, সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশ (৫৩) শ্রমিকদের টাকা নিয়ে যাওয়ার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এরপর তাঁদের কাছে থাকা ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই চা-বাগান শ্রমিকদের সহযোগিতায় পুলিশ মো. আবু (২১) ও জিহান উদ্দীন (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট (২৪) ও মো. রাশেদকে (২৪) গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ গত ১৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের আরেক পলাতক সদস্য মো. জাবেদকে (৩৩) গ্রেপ্তার করে ভূজপুর থানা পুলিশ। জাবেদের কাছ থেকে ৫০ টাকার ৬০টি নোটসহ সর্বমোট ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জাবেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, অপহরণ ও মাদকসহ ৯টি মামলা রয়েছে। এছাড়া সম্রাটের বিরুদ্ধে ১টি, রাশেদের বিরুদ্ধে ২টি এবং জিহানের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। অভিযানকালে আসামিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ধারালো ছোরা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ভূজপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন  ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা তৈরি করছে BD IT HOST
Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

ভূজপুরে চা- শ্রমিকদের বেতন ও বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই: গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ হাজার টাকা।

আপডেটের সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে লুণ্ঠিত বিপুল অঙ্কের অর্থের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পঞ্চবটি চা-বাগানের ভেতরের একটি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। বাগান কর্তৃপক্ষ জানায়, সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশ (৫৩) শ্রমিকদের টাকা নিয়ে যাওয়ার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এরপর তাঁদের কাছে থাকা ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই চা-বাগান শ্রমিকদের সহযোগিতায় পুলিশ মো. আবু (২১) ও জিহান উদ্দীন (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট (২৪) ও মো. রাশেদকে (২৪) গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ গত ১৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের আরেক পলাতক সদস্য মো. জাবেদকে (৩৩) গ্রেপ্তার করে ভূজপুর থানা পুলিশ। জাবেদের কাছ থেকে ৫০ টাকার ৬০টি নোটসহ সর্বমোট ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জাবেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, অপহরণ ও মাদকসহ ৯টি মামলা রয়েছে। এছাড়া সম্রাটের বিরুদ্ধে ১টি, রাশেদের বিরুদ্ধে ২টি এবং জিহানের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। অভিযানকালে আসামিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ধারালো ছোরা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ভূজপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন  বড়লেখায় নিসচা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ