০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি সীমান্তে ১০ ভারতীয় গরু আটক করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বুধবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নিয়ে ফাঁদ পাতে। পরে সকাল আনুমানিক ৬টার দিকে টহলদল ভারত থেকে তিনজন চোরাকারবারীকে ১০টি ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়।

এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ১০টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটক গরুগুলোর সিজার মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন। বিজিবি বলছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম এবং চোরাচালান দমনে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে।

আরো পড়ুন  সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

একই সঙ্গে মাদকদ্রব্য ও মানবপাচারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি

Tag :
জনপ্রিয়

ফটিকছড়ি সীমান্তে ১০ ভারতীয় গরু আটক করল বিজিবি

ফটিকছড়ি সীমান্তে ১০ ভারতীয় গরু আটক করল বিজিবি

আপডেটের সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বুধবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নিয়ে ফাঁদ পাতে। পরে সকাল আনুমানিক ৬টার দিকে টহলদল ভারত থেকে তিনজন চোরাকারবারীকে ১০টি ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়।

এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ১০টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটক গরুগুলোর সিজার মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন। বিজিবি বলছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম এবং চোরাচালান দমনে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে।

আরো পড়ুন  পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি'র সফল তৎপরতা