০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস ও মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের ভুজপুর থানা শাখা। এ সময় চুরির কাজে ব্যবহৃত ২টি নোহা মাইক্রোবাস এবং প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২টি দামী ব্যাটারিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ভুজপুর থানার হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস (BTS) রুমের লক ভেঙে ৪টি ব্যাটারি চুরি হয়। এর কিছুদিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে আরও ৬টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে ভুজপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মোঃ শামসুদ্দিন (৪১), মোঃ মোজাম্মেল হক (৩২) ও মোঃ ইউনুস (৪২)। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরদিন ২৮ অক্টোবর আদালত গ্রেপ্তারকৃতদের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মোঃ সাইফুল ইসলাম স্বপন (৪৪) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস এবং ৬ লাখ টাকা মূল্যের ২টি ‘VISION 48V 100 AH’ চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন  গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)'র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত,
Tag :
জনপ্রিয়

গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত,

ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস ও মালামাল উদ্ধার

আপডেটের সময় : ১১:৫৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের ভুজপুর থানা শাখা। এ সময় চুরির কাজে ব্যবহৃত ২টি নোহা মাইক্রোবাস এবং প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২টি দামী ব্যাটারিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ভুজপুর থানার হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস (BTS) রুমের লক ভেঙে ৪টি ব্যাটারি চুরি হয়। এর কিছুদিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে আরও ৬টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে ভুজপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মোঃ শামসুদ্দিন (৪১), মোঃ মোজাম্মেল হক (৩২) ও মোঃ ইউনুস (৪২)। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরদিন ২৮ অক্টোবর আদালত গ্রেপ্তারকৃতদের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মোঃ সাইফুল ইসলাম স্বপন (৪৪) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস এবং ৬ লাখ টাকা মূল্যের ২টি ‘VISION 48V 100 AH’ চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন  গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার দুই নম্বর আসামি গ্রেপ্তার