১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান, ইয়াবা সেবনের সময় দুইজন আটক

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আজিমপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় ভূজপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ৯ নম্বর ওয়ার্ডের মো. ইমন (১৯), পিতা- শফিউল আলম এবং মো. রায়হান উদ্দিন (২৩), পিতা- ফারুক উদ্দিন।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলা করা হয়। পরে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃতদের কাছে অর্থদণ্ড পরিশোধের মতো কোনো টাকা না থাকায় ১০০ টাকা করে অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়েছে।

আরো পড়ুন  চট্টগ্রামে বাড়ছে নগরীর ব্যস্ততা, যানজট নিরসনে নতুন উদ্যোগ
Tag :
জনপ্রিয়

পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা

ভূজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান, ইয়াবা সেবনের সময় দুইজন আটক

আপডেটের সময় : ০৩:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আজিমপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় ভূজপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ৯ নম্বর ওয়ার্ডের মো. ইমন (১৯), পিতা- শফিউল আলম এবং মো. রায়হান উদ্দিন (২৩), পিতা- ফারুক উদ্দিন।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলা করা হয়। পরে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃতদের কাছে অর্থদণ্ড পরিশোধের মতো কোনো টাকা না থাকায় ১০০ টাকা করে অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়েছে।

আরো পড়ুন  ফটিকছড়িতে সর্তা নদীতে এসি ল্যান্ডের অভিযান: ৩ ড্রেজার ও ২০ হাজার ঘনফুট বালু জব্দ