০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০১:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ Time View

এম আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: তৃণমূলের ফুটবল মাঠ থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বগুড়ায় অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়া আউটডোর স্টেডিয়াম মাঠে শেষ হয়েছে টুর্নামেন্টটি। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। খেলা শেষে তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং তাঁদের উৎসাহিত করেন। প্রধান অতিথি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মাঠগুলোতেই লুকিয়ে আছে অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। তাঁদের যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ দিতে পারলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।

‎তিনি আরও বলেন, তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার চর্চা বাড়লে মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা সম্ভব হবে। ফাইনাল ম্যাচ ঘিরে আউটডোর স্টেডিয়াম মাঠে ছিল উৎসবের আমেজ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আয়োজকেরা জানান, জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের প্রতিযোগিতামূলক খেলায় যুক্ত করার পাশাপাশি তৃণমূল থেকে নতুন খেলোয়াড় খুঁজে বের করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পুরস্কার বিতরণ শেষে আয়োজক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে গড়ে উঠুক মাদকমুক্ত, সুস্থ ও ক্রীড়াবান্ধব বাংলাদেশ।

Tag :

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

আপডেটের সময় : ০১:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬