১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিয়ে বৈরাগ ইউনিয়নে আলোচনা সভা

  • আহমদ রেজা
  • আপডেটের সময় : ০৩:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৩ Time View

 

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা

আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারী, পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মামুন খান বলেন, একটি অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, অধিকার ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নারীদের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

সভায় বক্তারা নারী, পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  গোপালগঞ্জের কাশিয়ানীতে সিরাজ মোল্লার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিয়ে বৈরাগ ইউনিয়নে আলোচনা সভা

আপডেটের সময় : ০৩:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

 

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা

আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারী, পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মামুন খান বলেন, একটি অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, অধিকার ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নারীদের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

সভায় বক্তারা নারী, পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  দৈনিক আলোর দিগন্ত পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক তুহিন