০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ শিহাব উদ্দিন মোল্লা

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লা। ২৫ সদস্যের এ কমিটিতে তাঁকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোঃ শিহাব উদ্দিন মোল্লা জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের বাণী-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটিতে শেখ মাসুদুর রহমান সভাপতি এবং শৈলেন্দ্রনাথ মজুমদার সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে মোঃ শিহাব উদ্দিন মোল্লা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে তিনি কাজ করবেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে—এটাই তাঁর প্রত্যাশা।
বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার কার্যালয় জেলা ক্রীড়া সংস্থার তৃতীয় তলায় ১ নম্বর কক্ষে।

আরো পড়ুন  সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১
Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ শিহাব উদ্দিন মোল্লা

আপডেটের সময় : ১১:১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লা। ২৫ সদস্যের এ কমিটিতে তাঁকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোঃ শিহাব উদ্দিন মোল্লা জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের বাণী-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটিতে শেখ মাসুদুর রহমান সভাপতি এবং শৈলেন্দ্রনাথ মজুমদার সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে মোঃ শিহাব উদ্দিন মোল্লা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে তিনি কাজ করবেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে—এটাই তাঁর প্রত্যাশা।
বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার কার্যালয় জেলা ক্রীড়া সংস্থার তৃতীয় তলায় ১ নম্বর কক্ষে।

আরো পড়ুন  দাকোপে কারিতাস বাংলাদেশ এবং অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত