০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব(বিসিপিসির) টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা কর্তৃক টেকনাফ উপজেলা শাখার কমিটি চূড়ান্তকরণের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ অক্টোবর চূড়ান্ত বৈঠক, উপস্থিত থাকবেন জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য, পেশাগত মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে টেকনাফ উপজেলা শাখার একটি যোগ্য, গ্রহণযোগ্য ও সুসংগঠিত কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, যোগাযোগবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক এবং সদস্য কামরুল ইসলাম, সালাহ উদ্দিন আরিফ ও মো. শাদেক।

সভায় সংগঠনের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সততা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের নির্ধারিত চেইন অব কমান্ড অনুসরণ, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

আরো পড়ুন  ফটিকছড়িতে আল্লামা আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)র ৮৩তম বার্ষিক ওরশ শরীফ,মাদ্রাসার ১২তম সালানা জলসা অনুষ্ঠিত।

এ ছাড়া উপস্থিত নেতৃবৃন্দের মতামত ও পারস্পরিক আলোচনার ভিত্তিতে টেকনাফ উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনসহ একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক সাধারণ সভার মাধ্যমে চূড়ান্ত কমিটি ঘোষণার বিষয়েও আলোচনা হয়।

১৫ অক্টোবর চূড়ান্ত বৈঠক

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন,কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও সাধারন সম্পাদক ও নেতৃবৃন্দের আগমন উপলক্ষে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে সাধারণ সভার আয়োজন করা হবে।

ওই সভায় সকলের মতামত ও আলোচনার ভিত্তিতে টেকনাফ উপজেলা শাখার কমিটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আগামী ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় টেকনাফ উপজেলা শাখার কমিটি গঠন নিয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন বিসিপিসি কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার।

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক মতামত ও সম্মিলিত প্রচেষ্টায় টেকনাফ উপজেলা শাখার একটি যোগ্য, কার্যকর ও সুসংগঠিত কমিটি গঠন করা সম্ভব হবে। এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য আরও জোরদার হবে।

সবার ঐক্য, সবার মতামত-একটি সুন্দর কমিটি গঠনে আমাদের অঙ্গীকার।

Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব(বিসিপিসির) টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা কর্তৃক টেকনাফ উপজেলা শাখার কমিটি চূড়ান্তকরণের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ অক্টোবর চূড়ান্ত বৈঠক, উপস্থিত থাকবেন জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য, পেশাগত মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে টেকনাফ উপজেলা শাখার একটি যোগ্য, গ্রহণযোগ্য ও সুসংগঠিত কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, যোগাযোগবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক এবং সদস্য কামরুল ইসলাম, সালাহ উদ্দিন আরিফ ও মো. শাদেক।

সভায় সংগঠনের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সততা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের নির্ধারিত চেইন অব কমান্ড অনুসরণ, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

আরো পড়ুন  খুলনার দাকোপে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট বিক্রি কালে দুই যুবক আটক