০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ ইং, গাছের চারা বিতরণ

  • শ‌হিদুল ইসলাম
  • আপডেটের সময় : ০৪:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৬ Time View

শ‌হিদুল ইসলাম,নানিয়ারচর প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সর্বমোট ৫০০টি বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় তাদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

আরো পড়ুন  চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ ইং, গাছের চারা বিতরণ

আপডেটের সময় : ০৪:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শ‌হিদুল ইসলাম,নানিয়ারচর প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সর্বমোট ৫০০টি বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় তাদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

আরো পড়ুন  সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত