০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির পাটিয়ালছড়িতে নবীপ্রেমের মহাসমাবেশ, মাহফিল থেকে ছড়িয়ে পড়ল শান্তি ও সম্প্রীতির বার্তা

মোঃ রুবেল বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি এলাকায়, আঞ্জুমানে আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম, বাংলাদেশ পরিচালনাধীন রাহবারে আশেক্বীন, জানশীনে আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আলা হযরত পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাসেমী ( মঃজিঃআঃ) প্রতিষ্ঠিত দারুল আমিন হাশেমীয়া আখতারীয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার উদ্যােগে ০১ অক্টোবর ( বৃহস্পতিবার) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও চন্দ্র বার্ষিক ওরশ উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে।
দারুল আমিন হাশেমীয়া আখতারীয়া মাদ্রাসা,হেফজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা মুহাম্মাদ মঈনুদ্দীন এবং সহ-সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ হেলাল উদ্দীন এর পরিচালনায়, আঞ্জুমানে আশেকানে মোস্তফা(দঃ) বাংলাদেশ ও সাজ্জাদানশীন, আল আমিন হাশেমী দরবার শরীফ কুলগাঁও, চট্টগ্রাম কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী ( মঃজিঃআঃ) এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আশেকানে মুস্তফা (দঃ) তরুন পরিষদ এর সভাপতি হাফেজ মওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার আজীবন দাতা সদস্য, দানবীর, সমাজসেবক, কাতার প্রবাসী মোহাম্মদ এমদাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি তারেকুল হাসান চৌধুরী ( সাগর চৌধুরী) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লালিয়ারহাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসা আরবি প্রভাষক, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মুহাম্মদ আজিজুল হক হোসাইনী প্রমূখ।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। তাঁর পবিত্র জীবন, আদর্শ, সুন্নাহ ও মানবতার শিক্ষা অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায়বিচারের শিক্ষা দিয়েছেন। তাই তাঁর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, মাদক, সন্ত্রাস ও অপরাধ দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও বার্ষিক ওরশের তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা
Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

ফটিকছড়ির পাটিয়ালছড়িতে নবীপ্রেমের মহাসমাবেশ, মাহফিল থেকে ছড়িয়ে পড়ল শান্তি ও সম্প্রীতির বার্তা

আপডেটের সময় : ১০:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

মোঃ রুবেল বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি এলাকায়, আঞ্জুমানে আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম, বাংলাদেশ পরিচালনাধীন রাহবারে আশেক্বীন, জানশীনে আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আলা হযরত পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাসেমী ( মঃজিঃআঃ) প্রতিষ্ঠিত দারুল আমিন হাশেমীয়া আখতারীয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার উদ্যােগে ০১ অক্টোবর ( বৃহস্পতিবার) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও চন্দ্র বার্ষিক ওরশ উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে।
দারুল আমিন হাশেমীয়া আখতারীয়া মাদ্রাসা,হেফজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা মুহাম্মাদ মঈনুদ্দীন এবং সহ-সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ হেলাল উদ্দীন এর পরিচালনায়, আঞ্জুমানে আশেকানে মোস্তফা(দঃ) বাংলাদেশ ও সাজ্জাদানশীন, আল আমিন হাশেমী দরবার শরীফ কুলগাঁও, চট্টগ্রাম কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী ( মঃজিঃআঃ) এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আশেকানে মুস্তফা (দঃ) তরুন পরিষদ এর সভাপতি হাফেজ মওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার আজীবন দাতা সদস্য, দানবীর, সমাজসেবক, কাতার প্রবাসী মোহাম্মদ এমদাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি তারেকুল হাসান চৌধুরী ( সাগর চৌধুরী) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লালিয়ারহাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসা আরবি প্রভাষক, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মুহাম্মদ আজিজুল হক হোসাইনী প্রমূখ।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। তাঁর পবিত্র জীবন, আদর্শ, সুন্নাহ ও মানবতার শিক্ষা অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায়বিচারের শিক্ষা দিয়েছেন। তাই তাঁর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, মাদক, সন্ত্রাস ও অপরাধ দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও বার্ষিক ওরশের তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন  গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন স্টেনো আবুল হাসান।