১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ

সাভারে একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানা পুলিশের একটি দল পশ্চিম রাজাসন পালোয়ানপাড়ায় অভিযান চালায়। এ সময় ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন  দাকোপে মোবাইলে অনলাইন জুয়া খেলা অবস্থায় পুলিশের অভিযানে দুই যুবক আটক

উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্টেও সাভারের রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ছোরা ও বিপুল পরিমাণ মাদকসহ মো. রাসেল বাবু (২২) ও মো. সজীব মিয়া (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছিল ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়।

পুলিশের দাবি, সাভারে অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

আপডেটের সময় : ০২:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ

সাভারে একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানা পুলিশের একটি দল পশ্চিম রাজাসন পালোয়ানপাড়ায় অভিযান চালায়। এ সময় ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন  ফটিকছড়িতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি