০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ আবদুল মোতালেব,নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ উল্ল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক হাবীব উল্যা, উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার বেগম, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আব্দুল মান্নান, সাবেক মেম্বার মোশারেফ হোসেন মিন্টু, সংস্থার পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ হারুন এবং পরিচালক আমির হোসেন লিটন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কুয়েত প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা হাবিব উল্লাহ হাবিবের অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের পর বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি প্রজাতির চারটি গাছ রোপণ করা হয়। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন  বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আয়োজকরা বলেন, প্রবাসীদের সহযোগিতায় দেশের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় এমন কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Tag :
জনপ্রিয়

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেটের সময় : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

মোঃ আবদুল মোতালেব,নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ উল্ল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক হাবীব উল্যা, উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার বেগম, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আব্দুল মান্নান, সাবেক মেম্বার মোশারেফ হোসেন মিন্টু, সংস্থার পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ হারুন এবং পরিচালক আমির হোসেন লিটন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কুয়েত প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা হাবিব উল্লাহ হাবিবের অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের পর বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি প্রজাতির চারটি গাছ রোপণ করা হয়। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন  হারুয়ালছড়ি সড়কের পাশে শুকিয়ে যাওয়া গাছ, দুর্ঘটনার শঙ্কা