০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরহাটে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ:খবর প্রকাশের পর প্রশাসনের তাৎক্ষনিক পরিদর্শন ও ঠিকাদারকে শোকজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০২:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার মেডিকেল রোড এক্সটেনশন ও নতুন সিসি (ঢালাই) সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের খবর প্রকাশের পর তাৎক্ষণিক অ্যাকশনে নেমেছে প্রশাসন। সংবাদ প্রকাশের পরপরই বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং উক্ত স্থানটি সরেজমিন পরিদর্শন করেছেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।সরেজমিন পরিদর্শনকালে প্রকৌশলীদের উপস্থিতিতে ব্যবহৃত ইটের গুণগত মান যাচাইয়ের জন্য তাৎক্ষণিক ‘টি-টেস্ট’ (T-Test) করা হয়। টেস্টের ফলাফলে ইটের একটি বড় ব্যাচ অনুত্তীর্ণ (ত্রুটিপূর্ণ) প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তা সাথে সাথেই প্রকল্প এলাকা থেকে ফেরত পাঠানো হয়। একই সাথে সড়ক নির্মাণে ইতিমধ্যে ব্যবহৃত নিম্নমানের ইটের অংশটুকু ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়।সরকারি কাজে এমন অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে কর্তৃপক্ষ।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, “উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।” বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি নজরে আনায় তিনি স্থানীয় সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ করায় সচেতন এলাকাবাসীর প্রশংসনীয় ভূমিকার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

আরো পড়ুন  সেনবাগে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেধা উৎসব ২০২৬’ -
Tag :
জনপ্রিয়

কুমিল্লায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯

নাজিরহাটে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ:খবর প্রকাশের পর প্রশাসনের তাৎক্ষনিক পরিদর্শন ও ঠিকাদারকে শোকজ

আপডেটের সময় : ০২:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার মেডিকেল রোড এক্সটেনশন ও নতুন সিসি (ঢালাই) সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের খবর প্রকাশের পর তাৎক্ষণিক অ্যাকশনে নেমেছে প্রশাসন। সংবাদ প্রকাশের পরপরই বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং উক্ত স্থানটি সরেজমিন পরিদর্শন করেছেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।সরেজমিন পরিদর্শনকালে প্রকৌশলীদের উপস্থিতিতে ব্যবহৃত ইটের গুণগত মান যাচাইয়ের জন্য তাৎক্ষণিক ‘টি-টেস্ট’ (T-Test) করা হয়। টেস্টের ফলাফলে ইটের একটি বড় ব্যাচ অনুত্তীর্ণ (ত্রুটিপূর্ণ) প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তা সাথে সাথেই প্রকল্প এলাকা থেকে ফেরত পাঠানো হয়। একই সাথে সড়ক নির্মাণে ইতিমধ্যে ব্যবহৃত নিম্নমানের ইটের অংশটুকু ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়।সরকারি কাজে এমন অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে কর্তৃপক্ষ।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, “উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।” বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি নজরে আনায় তিনি স্থানীয় সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ করায় সচেতন এলাকাবাসীর প্রশংসনীয় ভূমিকার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

আরো পড়ুন  নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ ইং, গাছের চারা বিতরণ